উপজেলার সামনে সড়কটি পাকার দাবিতে মানববন্ধন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

উপজেলার সামনে সড়কটি পাকার দাবিতে মানববন্ধন


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলী উপজেলা পরিষদের সামনে সড়কটি পাকাকরনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।রবিবার(০৯ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের পাশে কাঁচা সড়কে মানববন্ধন হয়। এই মানববন্ধনে অংশ নেন দুই গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার হাজারও মানুষ।জানা যায় তালতলী উপজেলা পরিষদ ভবন নির্মাণ হয় ২০১৫ সালে দিকে । এর পর থেকেই আমতলী-তালতলী মহা সড়ক থেকে উপজেলা পরিষদ ভবন পর্যন্ত পাকা হয়। কিন্তু তার পাশ থেকেই তিন কিলোমিটার সড়ক দিয়ে হাজারও মানুষের চলাচলের সড়কটি এখনো কাঁচা রয়ে গেছে। এই সড়কটি পাকা করনের দাবিতে বিভিন্ন দপ্তরে গেলেও কোনো কাজ হয়নি। কোনো উপায় না পেয়ে মানববন্ধন করতে হয়েছে এলাকার লোকজনের।

মানবন্ধনে সাধারণ মানুষ বলেন, প্রতিটি নির্বাচন আসলেই জনপ্রতিনিধিরা কথা দেয় সড়কটি পাকা করে দিবে। সেই কথা যেন শুধুই নির্বাচনের ভোটের পরই শেষ হয়ে যায় । কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না । এমন পরিস্থিতি নিয়ে বসবাস করে আসছেন হাজারও মানুষ । উপজেলার পাশের সড়কটি দিয়ে শহরের সংযোগস্থলের মাত্র তিন কিলোমিটার কাঁচা সড়ক পাকা হওয়ার জন্য দুই গ্রামবাসী অপেক্ষা করছে দশকের পর দশক। এই সড়কটির জন্য দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষ নানা দুর্ভোগ আর দুর্যোগকে সঙ্গী করে মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে এই কাঁচা সড়কও ভেঙে খানা খন্দক হয়ে কূপে পরিণত হয়েছে। এই তিন কিলোমিটার সড়কটিকে দেখার যেন কেউ নেই। এ যেনো আলোর নিচে অন্ধকার।তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, এই সড়কটি সর্ব প্রথম যে বরাদ্ধ আসবে। সেই টাকা দিয়েই সড়কটি পাকা করা হবে। আমি নিজে থেকেই এই সড়কটি করে দিবো।

Top