হঠাৎ শিক্ষামন্ত্রীর একটি জরুরি নির্দেশনা - Alokitobarta
আজ : বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী র‍্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা একাদশে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন ফি ও বিস্তারিত নিয়ম এআই কিভাবে গ্রহণ করতে হবে, সে বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন স্থানীয় নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি স্থানীয় সরকারের কোনো পর্যায়ের নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শেবাচিম হাসপাতালের জেনারেটরের জ্বালানি সংকটে কারণে থেমে থাকে অস্ত্রোপচার , চিকিৎসকদের বসে থাকতে হয় ব... বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে বোঝা ১৮ কোটির কাঁধে,২৪ লাখের স্বস্তি ,সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে সরকার

হঠাৎ শিক্ষামন্ত্রীর একটি জরুরি নির্দেশনা


আলোকিত বার্তা:হঠাৎ শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি একটি জরুরি নির্দেশনা দিয়েছেন।তিনি বলেছেন,ভাড়া বাড়িতে স্থাপিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে তাদের নিজস্ব জায়গায় স্থানান্তরের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০-এর ওপর আয়োজিত এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন নির্দেশনা দেন।শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় আরো যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষামন্ত্রী বলেন,দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই সেসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আর এমপিওভুক্ত করা হবে না।ভাড়া বাড়িতে এমপিওভুক্ত সব প্রতিষ্ঠানকে পাঁচ বছরের মধ্যে নিজস্ব জায়গায় স্থানান্তর হতে হবে।দীপু মনি বলেন, কোনো ট্রাস্ট বা সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ট্রাস্ট বা সংস্থার সদস্যদের মতামতের ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে।এমন যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছে ট্রাস্ট যদি না চায় তাহলে সেসব প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। ওইসব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চাইলে অন্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন। অথবা আগের প্রতিষ্ঠানে থেকে যেতে পারবেন।এছাড়া ভবিষ্যতে ট্রাস্টের কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করলে ট্রাস্টের পূর্বানুমোদন নিতে হবে।

Top