পটুয়াখালির কলাপাড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫)পাওয়ার সাপ্লাইয়ে জটিলতা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

পটুয়াখালির কলাপাড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫)পাওয়ার সাপ্লাইয়ে জটিলতা


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল:পটুয়াখালির কলাপাড়ায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫)পাওয়ার সাপ্লাইয়ে জটিলতা দেখা দেওয়ায় ইন্টারনেটে ধীরগতির সমস্যায় পড়েছেন গ্রাহকরা।রোববার(৯ আগস্ট)বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড(বিএসসিসিএল)থেকে এ তথ্য জানানো হয়।বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান গণমাধ্যমকে জানান, আজ দুপুরে পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন কেবলের(এসইএ-এমই-ডব্লিউই-৫)পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছে। কেবল লাইনে মেরামতের কাজ চলছে। আজকের মধ্যে সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন এই স্টেশনের মাধ্যমে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাবমেরিন কেবল থেকে সেকেন্ডে ১ হাজার ৫০০ গিগাবিট (জিবি) গতির ইন্টারনেট পায় বাংলাদেশ। ২০১৭ সালের সেপ্টেম্বরে দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সি-মি-উই-৫ সাবমেরিন কেবলে এটি যুক্ত হয়।

Top