১৪টি হাই ফ্লো-ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলায় একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

১৪টি হাই ফ্লো-ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলায় একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধিকরোনা ভাইরাসের চিকিৎসাসেবা সহায়তায় বরিশাল বিভাগের ৬টি জেলায় ১৪টি হাই ফ্লো-ন্যাসাল ক্যানোলা ও বরগুনা জেলায় একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।রোববার(৯ আগস্ট)সকাল ১০টার দিকে বিভাগীয় প্রশাসন আয়োজনে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ লক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস।বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের সভাপতিত্বে বরিশাল প্রান্তে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব সুলতান আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক)আব্দুল রাজ্জাক,বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ ৫ জেলার জেলা প্রশাসকরা,বিভাগীয় স্বাস্থ্য পরিচালক স্বাস্থ্য ডা.বাসুদেব কুমার দাস,শেবাচিম হাসপাতালের পরিচালক ডা.বাকির হোসেন,৬ জেলার সিভিল সার্জনসহ আরও অনেকে।

Top