বেনাপোল রঘুনাথপুর ভারতীয় ফেন্সিডিল ও মটরসাইকেল সহ আটক ১ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বেনাপোল রঘুনাথপুর ভারতীয় ফেন্সিডিল ও মটরসাইকেল সহ আটক ১


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃবেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে ৫০ বোতল ফেনসিডিল ও একটি মটরসাইকেল সহ কার্তিক বিশ্বাস (২৬)কে আটক করেছে বিজিবি।রবিবার সকালে তাকে আটক করা।সে বেনাপোল পোর্ট থানার বৃত্তি আঁচড়া গ্রামের আনন্দ বিশ্বাসের ছেলে।রঘুনাথপুর ক্যাম্প থেকে জানা যায়,গোপন সংবাদে জানতে পারি এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে বালুন্ডা দক্ষিণপাড়া রাস্তা হয়ে বেনাপোলের দিকে যাবে।

এমন সংবাদে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার আশেক আলী,ল্যানস নায়েক আব্দুর রহমান ও সিপাহী ইমরান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ৫০ বোতল,একটি মটরসাইকেল সহ কার্তিক বিশ্বাসকে আটক করে।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Top