তালতলীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

তালতলীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত


মোঃ রফিকুল, তালতলী উপজেলা প্রতিনিধিঃ তালতলীতে রবিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে “করোনা ভাইরাস মহামারিতে আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় রাখাইন সম্প্রদায়ের নারী ও পুরুষ মিলে এক র‌্যালী শহর প্রদক্ষিন শেষে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।

বিদ্যালয়ের হল রুমে মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিষ্টার মং তাহান এ সময় বক্তব্য রাখেন, আ:মান্নান সাবেক সভাপতি তালতলী প্রেসক্লাব, কারিতাস তালতলী সিডিও মোঃ মিজানুর রহমান, তালতলী পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রতন কুমার বিশ্বাস, রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক মংচিন থান,এডভোকেট মংথান,ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মংথিনজো ।

Top