ঙ্গিবাড়িয়া ইউনিয়নে কড়াইতলা নদীর ভাঙ্গলে হুমকির মূখে দোকানপাট বসত বাড়িঘড়
স্টাফ রিপোটার:বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের নতুনহাট করাইতলা নদীর ভাঙ্গলে হুমকির মুখে দোকানপাট বসতবাড়িঘড়। সরেজমিনে স্থানীয়রা মানববন্ধন করেছেন।গতকাল বিকেল ৪টায় নতুনহাট বাজার ব্যবসায়ী শহিদুল ইসলাম কালামের নের্তৃত্বে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়,শহিদুল ইসলাম কালাম, সেলিম হাং, আইয়ুব আলী সিকদার, আঃ খালেক হাং, ইদ্রিস হাং, আউয়াল সিকদার, মানিক হাং, রিপন হাং, হেমায়েত সিকদার, নিজাম হাং, আজিজ মিয়া, ফজলুল রহমান, আঃ খালেকর দোকান ও খান বাড়ী, হাজী বাড়ি, মল্লিক বাড়ি, দফতরি বাড়ি, সিকদার বাড়িসহ আরো অনেক ঘড়বাড়ি হুমকির মুখে পরে গেছে।
এব্যাপারে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দিন আহম্মেদ বলেন, আমি শুনেছি দেখতে যাব। এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেছে।