সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে
রফিকুল ইসলাম:অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বরিশালের গৌরনদী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আড়িয়ালখাঁর শাখা পালরদী নদীতে জোয়ারের পানি বেড়ে বিভিন্ন খালে ও নদীর দুইতীর উপচে বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে।এতে পৌরসভার টরকীচর এবং উপজেলার কটকস্থল, গোরক্ষডোবা, বাউরগাতি, কমলাপুর,বড়দুলালী,হোসনাবাদ, কুতুবপুর,চাঁদশী,দক্ষিণ মাদ্রা,ধানডোবা,সমরসিংহ, পিঙ্গলাকাঠিসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের পান বরজ,অর্ধশতাধিক পুকুরের মাছ ভেসে ও রোপা আমন ধানের চারা তলিয়ে গেছে।
এছাড়া কয়েকশথ পরিবার পানিবন্দি হয়ে পরেছে। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান জানান, ফসলের ক্ষয়ক্ষতির তালিকা তৈরির জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।