বরিশালে মাহিন্দ্রা-টেম্পু শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে মাহিন্দ্রা-টেম্পু শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:মহাসড়কে থ্রি-হুইলার চলতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে বরিশালে মাহিন্দ্রা-টেম্পু শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জের ধরে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১৭ রুটে শুক্রবার সকাল ৭টা থেকে তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পুলিশ প্রশাসনের আশ্বাসে সকাল ১০টায় বাস চলাচল শুরু হয়বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকটি বাস ভাংচুর হয়েছে বলে নগরীর রূপাতলী বাস টার্মিনাল কেন্দ্রীক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি দাবি করেছে। তবে টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস এবং টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু এ সংঘর্ষের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। পরিমল চন্দ্র দাস বলেন, যারা সংঘর্ষে জড়িয়েছে তারা টেম্পু শ্রমিক ইউনিয়নের সদস্য নন।
বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, মহাসড়কে অবৈধভাবে থ্রি-হুইলার চলাচল করছে। বাস-মালিক শ্রমিকদের একটি প্রতিনিধি দল অবৈধ থ্রি হুইলার বন্ধের চেষ্টা করে। এ সময় টেম্পু শ্রমিকরা বাস মালিক-শ্রমিক প্রতিনিধিদের উপর হামলা চালিয়ে কয়েকটি বাস ভাংচুর করে। এ খবর পেয়ে মালিক-শ্রমিকরা তাৎক্ষণিক রূপাতলী টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বিচারের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে ফের বাস চলাচল স্বাভাবিক হয়।বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মাসুদ রানা সাংবাদিকদের জানান, হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চেক পয়েন্ট বসিয়ে থ্রি-হুইলার চলতে বাঁধা দিচ্ছে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি। তাদের বিরুদ্ধে মাহিন্দ্রা শ্রমিকদের মারধর, যাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগ নিত্যদিনের ঘটনা। এ নিয়ে টেম্পু মালিক-শ্রমিকদের সঙ্গে বাস মালিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

Top