বরিশাল জেলায় নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল জেলায় নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল জেলায় নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় ২৫৮১ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ৩৫ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যার ফলে জেলায় মোট ১৭৫৩ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণকা করেছেন। যাতে করে জেলায় ৪৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।বৃহস্পতিবার (৬ আগষ্ট) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য নিশ্চিত করা হয়।আক্রান্তদের মধ্যে- উজিরপুর উপজেলার ৩ জন, বাকেরগঞ্জ উপজেলার ৩ জন, হিজলা উপজেলার ২ জন, মুলাদী উপজেলার ১ জন, গৌরনদী উপজেলার ১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ১ জন, বানারীপাড়া উপজেলার ১ জন স্বাস্থ্যকর্মী, বরিশাল নগরীর লুৎফুর রহমান সড়ক, বান্দ রোড, সদর রোড, ব্রাউন কম্পাউন্ড প্রত্যেক এলাকার ৩ জন করে ১২ জন, বটতলা এলাকার ২ জন, অক্সফোর্ড মিশন রোড, গড়িয়ার পাড়, স্ব-রোড, ভাটিখানা, বিএম কলেজ রোড, মুন্সী গ্যারেজ, কাউনিয়া, কাশীপুর, নবগ্রাম রোড, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ১০ জন, ব্যাংকে কর্মরত ১ জন, র‍্যাব-৮ এ কর্মরত ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৩ জন নার্স ও ১ জন স্টাফ, সদর জেনারেল হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৪৫ জন ও মৃত ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Top