পর্যাপ্ত সংখ্যক লঞ্চ না থাকায় বরিশাল থেকে ঢাকায় যেতে পারলেন না প্রায় তিন হাজার যাত্রী - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

পর্যাপ্ত সংখ্যক লঞ্চ না থাকায় বরিশাল থেকে ঢাকায় যেতে পারলেন না প্রায় তিন হাজার যাত্রী


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:পর্যাপ্ত সংখ্যক লঞ্চ না থাকায় বরিশাল থেকে ঢাকায় যেতে পারলেন না প্রায় তিন হাজার যাত্রী। বৃদ্ধ, নারী-শিশুসহ ওই যাত্রীদের অধিকাংশই রাত কাটানোর জন্য অবস্থান নিয়েছেন বরিশাল নৌ টার্মিনালে। কিন্ত নিরাপত্তার অজুহাত দেখিয়ে নৌ ফাঁড়ি পুলিশ ওই যাত্রীদের টার্মিনালে থাকতে দিতে রাজী নয়। এ অবস্থায় দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।বৃহস্পতিবার বরিশাল থেকে ঢাকামুখী লঞ্চ ছিল ৭টি।বরিশাল নৌ ফাড়ি পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, বরিশাল নৌ বন্দর থেকে বিকাল ৫টার পর স্বাস্থবিধি মেনে ৭টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চগুলো হচ্ছে- সুন্দরবন- ১০, মানামী, কীর্তণখোলা- ১০, অ্যাডভেঞ্চার- ১, পারবত- ১২, সুরভী-৮, ও কালাম খান- ১। যাত্রী পূর্ন হওয়ায় সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় ছেড়ে যায় কালাম খান- ১। বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চগুলো সাধারণত রাত সাড়ে ৮টার পর পর্যায়ক্রমে নৌ টার্মিনাল ত্যাগ করে। কিন্ত বৃহস্পতিবার আগেভাগে লঞ্চগুলো যাত্রীতে পূর্ণ হওয়ায় সেগুলোকে টার্মিনাল ত্যাগ করতে বাধ্য করে প্রশাসন। এতে সন্ধ্যা ৭টার পর ঘাটে এসে লঞ্চ না পেয়ে দুর্ভোগে পড়েছেন প্রায় ৩ হাজার যাত্রী।

ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পটুয়াখালীর বাউফল থেকে বরিশাল নৌ বন্দরে আসেন মো. শাহজাহান। সঙ্গে আছেন বৃদ্ধা মাসহ স্ত্রী সন্তান। শাহজাহান বলেন, বরিশাল শহরে তার থাকার কোন জায়গা নেই। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে তাকে টার্মিনালেই থাকতে হবে।বরিশালের উজিরপুর উপজেলার হারতা গ্রামের হিরেন হাওলদার পরিবারের ৫ সদস্য নিয়ে ঢাকা যাওয়ার জন্য বরিশাল নৌ বন্দরে এসেছিলেন। কিন্ত লঞ্চ না পেয়ে তিনিও রাত্রি যাপনের জন্য টার্মিনালে অবস্থান নিয়েছেন।বরিশাল নৌবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ হোসেন জানান, আজ যাত্রী বেশি ছিল। তাই লঞ্চগুলো নির্ধারিত সময়ের আগেই ছেড়ে গেছে। টার্মিনালে যাত্রী রাখার বিধান নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নৌ পুলিশ।
বরিশাল নৌ ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন বলেন, টার্মিনালের নিরাপত্তার স্বার্থে যাত্রীরা কেউ রাত যাপন করতে পারবেন না। যাত্রীদের নিজ গন্তব্যে যেতে বলা হয়েছে

Top