এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)


আবুবকর সিদ্দীক:পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মোঃ রফিকুল ইসলাম নয়ন(৪০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।শুক্রবার (৭ আগষ্ট) সকাল পৌণে ১০ টার দিকে উপজেলার রকেট ঘাটস্থ শাহীন হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যা দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল র‌্যাব এই তথ্য নিশ্চিত করে।আটক নয়ন রাজাপুর উপজেলার তারাবুনিয়া এলাকার খান মোতাহার হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল পৌণে ১০ টার দিকে কাউখালী রকেট ঘাটস্থ শাহীন হোটেলের সামনে মাদক ক্রয়-বিক্রয়ের সময় আভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও করে মোঃ রফিকুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আব্বাস আলী বাদী হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

Top