দেশে করোনায় নতুন শনাক্ত ২৮৫১ জন,২৭ জনের মৃত্যু - Alokitobarta
আজ : সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

দেশে করোনায় নতুন শনাক্ত ২৮৫১ জন,২৭ জনের মৃত্যু


আলোকিত বার্তা:দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ২৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৩৩ জনে।একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫১ জন। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৫০২।শুক্রবার (৬ আগষ্ট) করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ।

বরাবরের মতোই বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

Top