জমি জমার বিরোধ যাদের সাথে নদীতে বিষ দিয়ে মাছ ধরার জেলারাও তারা! মামুনকে খুন করল কারা! - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

জমি জমার বিরোধ যাদের সাথে নদীতে বিষ দিয়ে মাছ ধরার জেলারাও তারা! মামুনকে খুন করল কারা!


আলোকিত বার্তা:জমি জমার বিরোধ যাদের সাথে নদীতে বিষ দিয়ে মাছ ধরার জেলারাও তারা! মামুনকে খুন করল কারা! এ প্রশ্ন পটুয়াখালী সদর উপজেলার মিঠাপুর গ্রামের সাধারন মানুষদের।এদিকে জানাযায়, মামুন কে খুন করার পর মামুনের মাকে হুমকি দেয় সালাম গাজী এই বলে এক ছেলেকে হারিয়েছো এর পর কি ছোট ছেলেকে কি হারাতে চাও।এতে মামুনের মা সাধারন ডাইরি করে এর পরই মামুনকে খুন করার ঘটনায় এক মাসের বিতরে সালাম গাজী,রত্তন গাজী,দুলাল গাজীসহ তিন জন কে আটক করে পটুয়াখালী থানা পুলিশ।নিহতর পরিবারের দাবী,লাল গাজী,তারা গাজী,দেলো গাজী,মন্নান গাজী,জাহিদ গাজীএরা সকলেই নদীতে মাছ ধরে।এদের সাথে জমি জমার বিরোধ আছে দীর্ঘ দিনের যাহার সুত্রধরে খুন হতে পারে বা এরাও জড়িত থাকতে পারে।নিহতর পরিবার বলেন নদীতে বিষ দিয়ে মাছ ধরত তাদের কে মামুন নিষেধ করে।যদি পরে পাওয়া যায় তাহলে তাদের কে পুলিশে ধরিয়ে দিবে।কিছু দিন পর জাহিদ,দুলাল মামুনকে ডেকে নেয়।নদীতে বিষ দিয়ে মাছ ধরে যারা তাদেরকে ধরতে হবে।

এই বলে দুই দিন নিয়ে যায়।পরে কিছু দিন অতিবাহিত হওয়ার পর মামুন দোকান থেকে আসার পর ঘর থেকে বের হয়।পরে অনেক খোজা খুজির পর পরেরদিন তাহার লাশ পাই।আমরা ৩ জুলাই মামলা করি মামলার নং০৪/২৪১।একটি সুত্র জানায়,মামুন কে যখন এলোপাতারী কুপিয়ে খুন করে তখন দেলো গাজীর সাথে থাকা তারমেয়ে মেয়ে দেখে ভয় পায়।(নদীতে মাছ ধরতে গিয়েছিল বাবা মেয়ে) ঘটনার দিন অথাৎ ২ জুলাই দেলো গাজী তার স্বজনদের কাছে রেখে আসে মেয়েকেকিছু দিন পরে মেয়ে কে বাড়ি আনে দেলো গাজী।এতে করে খুনের মুল রহস্যে থেকে যায়।অন্যদিকে জানাযায়,মামুন হাওলাদার (৩৮) নামে এক ব্যবসায়ীকে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মিঠাপুর গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে মামুন।পটুয়াখালী শহরের নিউ মার্কেটের নাজ সুজ দোকানের মালিক ছিলেন।জানা যায়, বুধবার (১ জুলাই) সন্ধ্যার দিকে মোবাইলফোনে কথা বলতে বলতে বাহিরে যান মামুন।পরে দিনগত রাত ১১টার দিকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি।বৃহস্পতিবার সকালে গ্রামের একটি পরিত্যক্ত স্থানে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান,মামুনের পিঠে তিনটিসহ শরীরে মোট ১২টি কোপের দাগ রয়েছে।পূর্ব শক্রতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে।মামলার তদন্ত কারী পুলিশ অফিসার হুমাউন কবিরের সাথে মুটো ফোনে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

Top