সাপের কামড়ে দুই জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

সাপের কামড়ে দুই জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:বরিশালের মুলাদী উপজেলায় পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করা সাপের কামড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ও দিনগত গভীর রাতে ওই দুইজনকে সাপে দংশন করে।মারা যাওয়া দুইজন হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানিমর্দন গ্রামের মৃত মহব্বত আলী সরদারের ছেলে নেছার উদ্দিন (৫০) ও গাছুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রহিম সরদারের ছেলে খোরশেদ আলম (৩৩)।মৃত নেছার উদ্দিনের পরিবার জানায়, বুধবার সকালে বিষধর সাপে কামড়ায়। পরে গ্রাম্য ওঝা দিয়ে ঝারফুক করা হয়। কিন্তু ওঝা বিষমুক্ত করতে ব্যর্থ হয়। এতে নেছারউদ্দিনের অবস্থার অবনতি হলে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালে পাঠান। পথিমধ্যে মীরগঞ্জ খেয়া ঘাটে পৌঁছুলে নেছারউদ্দিন মৃত্যুর কোলে ঢলে পড়ে।

অন্যদিকে কৃষ্ণপুর গ্রামের ডুমুরতলা এলাকার নিজ ঘরে সাপে কামড় দেয় খোরশেদ আলমকে। গ্রাম্য ওঝা দিয়ে ঝাড়ফুক করলেও কাজ হয়নি।অবস্থার অবনতি হলে তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Top