নেওয়া হচ্ছে কক্সবাজার আদালতে,পুলিশ হেফাজতে ওসি প্রদীপ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

নেওয়া হচ্ছে কক্সবাজার আদালতে,পুলিশ হেফাজতে ওসি প্রদীপ


এবি সিদ্দীক ভুইয়া:পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)প্রদীপ কুমার দাশকে পুলিশ হেফাজতে নিয়েছে।এর আগে তাকে চলতি দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।বর্তমানে তাকে কক্সবাজার আদালতে নেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে সিএমপির কাছে ওসি প্রদীপ আত্মসমর্পণ করেন। বাংলানিউজকে বিষয়টি জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম।প্রদীপ কুমার দাশকে কক্সবাজার আদালতে নিয়ে যাচ্ছে সিএমপি।অতিরিক্ত কমিশনার আমেনা বেগম বলেন,প্রদীপ কুমার দাশ বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।যেহেতু তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তিনি আত্মসমর্পণ করতে চেয়েছেন।আমরা পুলিশি নিরাপত্তা দিয়ে তাকে কক্সবাজার আদালতে পৌঁছে দেবো।

এর আগে,বুধবার(০৫ আগস্ট)টেকনাফ থানার ওসি প্রদীপকে তার চলতি দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।বর্তমানে একই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এপিএম দোহাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।কক্সবাজার জেলা পুলিশের একটি সূত্র জানায়,ঘটনার পর টেকনাফ থানার ওসি অসুস্থতাজনিত কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন।ছুটি নেওয়ার একদিন পরই তাকে প্রত্যাহার করে নেয় বাংলাদেশ পুলিশ।গত শুক্রবার(৩১ জুলাই)রাতে টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন মেজর(অব.)সিনহা মো.রাশেদ খান।এ ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে বুধবার(০৫ আগস্ট )কক্সবাজারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করা হয়।

Top