দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব


রফিকুল ইসলাম:বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন অভিযান চালিয়ে মোঃ সাগর হাওলাদার (১৯) ও অপি হোসেন (১৯) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪২০ গ্রাম গাঁজা।বৃহস্পতিবার বিকেলের ওই অভিযানে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। রাতে এক পবিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তার সাগর ওই গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে এবং মোঃ অপি হোসেন একই গ্রামের মৃত আব্দুল রহিম হাওলাদারের ছেলে।র‌্যাব অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে দেহেরগতি ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ৪২০ গ্রাম গাঁজা উদ্ধার করেএই ঘটনায় র‌্যাব বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি মামলা করেছে।

Top