বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর কালীবাড়ি গ্রামে আজ বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।তাঁর নাম অশোক সমদ্দার(৩৫)।ছাদে পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ছেড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়।পরিবারের বরাত দিয়ে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বক্তিয়ার আল মানুন বলেন, সকালে অশোক নিজের বাসভবনের ছাদে পানির ট্যাংকি পরিষ্কার করতে যান।ওই ভবনের ছাদে ছেড়া বৈদ্যুতিক তার ঝুলছিল।

ওই তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Top