জুলাইয়ে দেশে ২৯৩টি সড়ক দুর্ঘটনা,প্রাণ গেছে ৩৫৬ জনের - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

জুলাইয়ে দেশে ২৯৩টি সড়ক দুর্ঘটনা,প্রাণ গেছে ৩৫৬ জনের


আলোকিত বার্তা:জুলাইয়ে দেশে ২৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৫৬ জন নিহত এবং ৩৪১ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৬৪ জন নারী ও ৩৫ শিশু রয়েছে।এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। আর ঢাকা বিভাগে দুর্ঘটনা সবচেয়ে বেশি। এছাড়া একই সময়ে ১৬টি নৌদুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২১ জন নিখোঁজ হয়েছেন। এর বাইরে ৪টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৪ জন। বুধবার সড়ক নিরাপত্তাবিষয়ক সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানায়, এসব দুর্ঘটনায় ট্রাকযাত্রী ১৮ জন, বাসযাত্রী ১৪ জন, পিকআপযাত্রী ৯ জন, কাভার্ডভ্যানযাত্রী ৪ জন, মাইক্রোবাসযাত্রী ৫ জন, প্রাইভেট কারযাত্রী ২৩ জন, অ্যাম্বুলেন্সযাত্রী ৩ জন, ট্রলিযাত্রী ৬ জন, লরিযাত্রী ২ জন, সিএনজিযাত্রী ২২ জন, ইজিবাইক-অটোরিকশাযাত্রী ২০ জন, নসিমন-করিমনযাত্রী ১৩ জন, ভটভটি-আলমসাধু-মাহেন্দ্রযাত্রী ৯ জন, রিকশা ও রিকশাভ্যানযাত্রী ১১ জন, লেগুনাযাত্রী ৭ জন, টমটমযাত্রী ১ জন, পাওয়ার ট্রলারে ২ জন ও বাইসাইকেল আরোহী ৫ জন নিহত হয়েছেন।সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে শিক্ষক ৭ জন, চিকিৎসক (ঢাকা মেডিকেল) ১ জন, সেনা সদস্য ১ জন, পুলিশ সদস্য ৪ জন, রেলওয়ে পুলিশ ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট ১ জন, স্বাস্থ্যকর্মী ২ জন, সাংবাদিক ৩ জন, এনজিও কর্মকর্তা-কর্মচারী ৭ জন, ইউনিয়ন পরিষদ মেম্বার ১ জন, স্থানীয় রাজনৈতিক নেতা ৬ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী ১ জন, সরকারি চাকরিজীবী ৮ জন, স্থানীয় ব্যবসায়ী ২১ জন, পোশাক শ্রমিক ১৩ জন, পাটকল শ্রমিক ১ জন, চা শ্রমিক ১ জন, প্রবাসী শ্রমিক ২ জন ও শিক্ষার্থী রয়েছেন ৩৯ জন।

Top