আগৈলঝাড়ায় স্ত্রী ও কন্যা সন্তানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

আগৈলঝাড়ায় স্ত্রী ও কন্যা সন্তানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে


আলোকিত বার্তা:বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী ও কন্যা সন্তানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে।তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান,গত ২৪ঘন্টায় উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরীর মেয়ে মুনতাকা আছিরাহ্ চৌধুরী (দীপ্র), তার স্টাফ আমিনু্লের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ইউএনও’র স্ত্রী, পরে ইউএনও রওশন ইসলাম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে আইস্যুলেশনে রয়েছেন।

উপজেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৫৭জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন, মৃত্যু হয়েছে ৩ জনের।এব্যাপারে চৌধুরী রওশন ইসলাম সাংবাদিকদের জানান,কয়েকদিন আগে আমার স্ত্রী ঠান্ডা জ্বর অনুভব করলে তিনি নিজ উদ্যোগে করোনা টেস্ট করান। ওই রিপোর্টে তার পজিটিভ আসে। এরপর আমি ঠান্ডা জ্বর অনুভব করলে করোনা টেস্ট করাই। ওই রিপোর্টে তার পজিটিভ আসে। পরে মেয়ের একই অবস্থা দেখে করোনা টেস্ট করাই। ওই রিপোর্টে তার পজিটিভ আসে। এ অবস্থায় আমরা বাসায় আইসোলেশনে রয়েছি।

Top