বরিশালে মুষলধারার বৃষ্টিতে ডুবে গেছে নগরীর নিচু এলাকা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে মুষলধারার বৃষ্টিতে ডুবে গেছে নগরীর নিচু এলাকা


বরিশাল প্রতিনিধি:বরিশালে মুষলধারার বৃষ্টিতে ডুবে গেছে নগরীর নিচু এলাকা।একই সঙ্গে ছিল ঘন ঘন বজ্রপাত ও দমকা হাওয়া। সোমবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়।বরিশাল বিভাগের অন্য জেলাগুলোতেও একই ধারায় বৃষ্টির খবর পাওয়া গেছে।১২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস।বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,প্রথম দফায় প্রায় দুই ঘণ্টায় ৬০ মিলিমিটার এবং দ্বিতীয় দফায় ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

প্রবল বৃষ্টিতে নগরীর প্রাণকেন্দ্র সদর রোড,প্রেসক্লাব সড়ক,পলাশপুর, রসুলপুর,চরেরবাড়ি, গোরস্থান সড়কসহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ এলাকার পানি নেমে গেছে।

Top