‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ববির আয়োজনে অনলাইনে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ববির আয়োজনে অনলাইনে


আবুবকর সিদ্দীক:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের জন্য অনলাইনে ব্যতিক্রমধর্মী একটি আয়োজন শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন রেডিওর (বিইউ রেডিও) আয়োজনে দু’সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ উদ্বোধন করেন উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন।গত রোববার (২ আগস্ট) রাতে এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।জানা গেছে এ আয়োজন তিনটি ভাগে সাজানো হয়েছে। প্রথম ভাগে (২-৪ আগস্ট) থাকবে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর অনলাইন কুইজ। দ্বিতীয় ভাগে (৬-৯ আগস্ট) বঙ্গবন্ধুর জীবন, রাজনৈতিক দর্শন ও বাংলাদেশের স্বাধীনতায় তার অবদানের ওপর প্রবন্ধ লিখন। তৃতীয় ভাগে (১১-১২ আগস্ট) অনলাইন প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুর ওপর নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়েছে।এ আয়োজনের বিচারক দলের প্রধান হিসেবে আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম। তিনি বলেন,বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আমাদের উপাচার্যের নির্দেশনায় বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা করেছিলাম আমরা।কিন্তু করোনা পরিস্থিতিতে সেগুলো অনাকাঙ্ক্ষিতভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে আমাদের শিক্ষার্থীদের পরিচালিত রেডিওর মাধ্যমে অনলাইনে এ কার্যক্রম শুরু করা হয়েছে, যা আগামী ১৫ আগস্ট যথাযথ ভাবগাম্ভীর্য ও বঙ্গবন্ধুকে স্বরণ করে একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে।

এ বিষয়ে উপাচার্য বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানা প্রতিটি বাঙালির কর্তব্য।সেই আলোকে এবং বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সবাই যেন নিজ বাড়িতে বসে বঙ্গবন্ধুর বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারে সেজন্য একটি প্রক্রিয়া শুরু হয়েছে।এমন আয়োজনের জন্য আমাদের শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন রেডিওর সঙ্গে জড়িত সবাইকে সাধুবাদ জানাচ্ছি।

Top