হিজলায় নদীতে পড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

হিজলায় নদীতে পড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


বরিশাল প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলার নয়াভাঙ্গুলী নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর পেয়ারা ব্যবসায়ী শামীম মল্লিকের(৩৪)মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার(৪ আগস্ট)দিনগত রাতে জেলার মুলাদী উপজেলার কাঠপট্টি সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এর আগে ওইদিন সকালে হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়ন ঘোষের চর লঞ্চঘাট সংলগ্ন নয়াভাঙ্গুলী নদীতে ট্রলার থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনিমৃত শামীম ঝালকাঠি জেলার কাঁচাবালিয়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন হিজলা নৌ ফাঁড়ির পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।

তিনি জানান,ঝালকাঠি থেকে পেয়োরা নিয়ে ট্রলারে করে মুলাদী গিয়েছিলেন চার ব্যবসায়ী। সোমবার(৩ আগস্ট)রাতে সেখানেই ছিলেন তারা।কিন্তু সব পেয়ারা বিক্রি না হওয়ায় মুলাদী থেকে নৌকায় করে নয়াভাঙ্গুলী নদী দিয়ে হিজলার উদ্দেশ্যে রওনা হন তারা। পথে বজ্র, বৃষ্টি ও ঝড় শুরু হলে নদীতে পড়ে যান ওই ট্রলারচালক ও ব্যবসায়ী শামীম।বিষয়টি ৯৯৯-এ জানান শামীমের চাচাতো ভাই ছালেক মল্লিক।পরে ৯৯৯ থেকে স্থানীয় নৌ পুলিশকে জানানো হয় বিষয়টি।এরপর পরই তার সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে শামীমের মরদেহ মুলাদী সদরের কাঠপট্টি এলাকা সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।জানা গেছে,লিটন মল্লিক,সুমন মল্লিক,ছালেক মল্লিক এবং নিঁখোজ শামীম মল্লিক পরস্পরের চাচাতো ভাই।

Top