লেবাননে বিস্ফোরণের আন্তর্জাতিক তদন্ত দাবি চরমোনাই পীরের - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট

লেবাননে বিস্ফোরণের আন্তর্জাতিক তদন্ত দাবি চরমোনাই পীরের


আলোকিত বার্তা:লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় মঙ্গলবার বিকালে ভয়াবহ জোড়া বিস্ফোরণ ঘটনায় শতাধিক মুসলমান নিহত ও হাজার হাজার মুসলমান আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর।বুধবার এক বিবৃতিতে চরমোনাই পীর এ উদ্বেগ প্রকাশ করেন।

বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আশপাশের এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে এখন শতাধিক।আহত হয়েছেন চার হাজারের বেশি। এটিকে ‘হামলা’ বলে উল্লেখ করেছেন চরমোনাই পীর। তিনি বলেন, এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ধরনের হামলা মানবসভ্যতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। হামলায় চারদিকে সারি সারি লাশ, দিশেহারা রক্তাক্ত মানুষ। হাসপাতাগুলোতেও জায়গা হচ্ছে না আহতদের। বিলাসবহুল হোটেল, আবাসিক ভবন সবকিছু পরিণত হয়েছে অচেনা বিশাল ধ্বংসস্তূপ। বিস্ফোরণে আহতদের চিৎকার আর নিখোঁজের স্বজনদের দীর্ঘশ্বাসে ভারি হয়ে উঠছে আকাশ-বাতাস। জোড়া বিস্ফোরণের এ ধ্বংসলীলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও শোক প্রকাশ করেন চরমোনাই পীর। সেই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।বিবৃতিতে চরমোনাই পীর বৈরুতের হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করে বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের চিহ্নিত করে আন্তর্জাতিক বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই সঙ্গে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে এ হামলার মোকাবেলা করতে হবে।

Top