করোনা মোকাবেলায় ৩২৯ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা একযোগে ১২ পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়ন, সংযুক্ত ১ গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! ১৭ দেশে ২৫ বার ভ্রমণের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী কাজী ফিরোজের বিরুদ্ধে

করোনা মোকাবেলায় ৩২৯ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান


আলোকিত বার্তা:করোনাভাইরাসের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার (৩৫ বিলিয়ন জাপানি ইয়েন) আর্থিক সহযোগিতা দিচ্ছে জাপান।এ সংক্রান্ত একটি বিল জাপানের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ১টা ৫ মিনিটে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন শিনজো অ্যাবে। দুই নেতার মধ্যে প্রায় ২৫ মিনিট কথোপকথন হয়।দুই নেতা টেলিফোনে কুশলাদি বিনিময় করেন এবং দুই দেশের কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে একে-অপরকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার করোনা সংক্রমণ মোকাবেলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যেসব উদ্যোগ গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একপর্যায়ে জাপান সরকার কর্তৃক বাংলাদেশকে কোভিড সংক্রমণ প্রতিরোধক ইকুইপমেন্টস পিপিই, মাস্ক, গাউন, গগলস ইত্যাদি প্রদানের জন্য শিনজো অ্যাবেকে শেখ হাসিনা ধন্যবাদ জানান।মূল আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো ওঠে আসে। জাপান সরকারের অর্থায়নে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে দুই নেতা আলোচনা করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আরও জাপানি বিনিয়োগের জন্য শেখ হাসিনা জাপানি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। তিনি চলমান রোহিঙ্গা সংকট সম্পর্কে শিনজো অ্যাবেকে অবহিত করেন এবং এ সংকট উত্তরণে জাপান সরকারের সহযোগিতা কামনা করেন।

Top