বরিশাল নগরীর কশাই হকার্স মাকেটে আগুন লেগে ৩টি দোকান পুড়ে গেছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল নগরীর কশাই হকার্স মাকেটে আগুন লেগে ৩টি দোকান পুড়ে গেছে


আলোকিত বার্তা:বরিশাল নগরীর কশাই হকার্স মাকেটে আগুন লেগে ৩টি দোকান পুড়ে গেছে।এতে অন্তত ১১ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় আরও বেশ কয়েকটি দোকান রক্ষা পেয়েছে।রবিবার দুপুর আড়াইটার দিকে ওই মার্কেটের একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

বরিশাল সদরের ফায়ার ম্যান আশিক আহমেদ জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও ততক্ষণে চায়ের দোকান,লেপ-তোষকের দোকান এবং একটি টেলিকম দোকান পুরোপুরি পুড়ে যায়।আগুনে ৩টি দোকান পুড়ে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিস সদস্যরা আশপাশের আরও বেশ কয়েকটি দোকান রক্ষা করতে সক্ষম হয় বলে তিনি জানান।

Top