৪৩ শতাংশ কম পশু কোরবানি হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

৪৩ শতাংশ কম পশু কোরবানি হয়েছে


আলোকিত বার্তা:গত বছরের তুলনায় বরিশাল সিটি করপোরেশন(বিসিসি)এলাকায় এ বছর ৪৩ শতাংশ কম পশু কোরবানি হয়েছে।মূলত করোনা ভাইরাস মহামারির প্রকোপে কুরবানিতে প্রভাব পড়েছে বলে মনে করছেন নগর ভবনের কর্মকর্তারা।বিসিসির ভেটেরিনারি সার্জন ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম জানান, আগের বছর প্রায় সাত হাজার পশু কুরবানি হয়েছে নগরীতে। আর এ বছর চার হাজার। ধারণা করা হচ্ছে, ইচ্ছা থাকলেও মূলত করোনার ভয়ে অনেকেই কুরবানি দেননি। আবার করোনার কারণে অর্থনৈতিক স্থবিরতা দেখা দেওয়ায় কুরবানি দেওয়া লোকের সংখ্যা কমে আসতে পারে।তাছাড়া, এ বছর করপোরেশন নির্ধারিত ১৪২টি কুরবানির স্পট থেকে প্রায় দুশ’ টন বর্জ্য অপসারণ করেছে্ন পরিচ্ছন্নতাকর্মীরা। এতে নিযুক্ত নয়শ’ শ্রমিক কাজ করেছেন বলেও মুঠোফানে নিশ্চিত করেন রবিউল ইসলাম।

জানা গেছে,শনিবার(১ আগস্ট)দুপুর ২টায় নগরীর বগুড়া রোডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কুরবানির বর্জ্য পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়।সিটি করপোরেশনের নয়শ’ পরিচ্ছন্নতাকর্মী একযোগে নগরীর ৩০টি ওয়ার্ডে বর্জ্য অপসারণের কাজ শুরু করেন।সিটি করপোরেশনের ২৫টি ট্রাক ও পানির গাড়ি, ৩০০টি ভ্যান ও ২টি লোডার এ কাজে নিয়োজিত ছিল। পরিচ্ছন্নতাকর্মীরা কুরবানির স্পট পরিষ্কার করার পর জীব্ণুমুক্ত করতে সেখানে পানি দিয়ে ধুয়ে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন। আর এসব কাজ রাত ৯টার মধ্যেই শেষ করেন তারা।প্রসঙ্গত, ৫৮ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বরিশাল সিটি করপোরেশন। ২০১১ সালের আদমশুমারি এখানে জনসংখ্যা ছিল তিন লাখের বেশি, যা বর্তমানে পাঁচ লাখ ছাড়িয়েছে।

Top