দেশে বন্যাকবলিত হয়েছে ৩৩টি জেলা।এ পর্যন্ত বন্যায় মারা গেছেন ৪৩ জন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

দেশে বন্যাকবলিত হয়েছে ৩৩টি জেলা।এ পর্যন্ত বন্যায় মারা গেছেন ৪৩ জন


আলোকিত বার্তা:দেশে বন্যাকবলিত হয়েছে ৩৩টি জেলা।এ পর্যন্ত বন্যায় মারা গেছেন ৪৩ জন।বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১৪ হাজার ৪১০ মেট্রিক টন চাল বরাদ্দ এবং ৯ হাজার ২২১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।রবিবার(২ আগস্ট)দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয় সূত্র জানায়,বন্যাকবলিত এলাকায় নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে ২ কোটি ২৯ লাখ ৮ হাজার ৭০০ টাকা। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা। এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে ৬২ লাখ ৫৪ হাজার টাকা। গো খাদ্য কেনার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২ কোটি ৭৮ লাখ টাকা এবং বিতরণের পরিমাণ ১ কোটি ২০ লাখ ৬ হাজার টাকা। শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৫২ হাজার এবং এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৯২২ প্যাকেট।এছাড়াও ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে ৩০০ বান্ডিল এবং এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল, গৃহ মজুরি বাবদ বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে ৩ লাখ টাকা।

বন্যাকবলিত জেলাগুলো হচ্ছে-ঢাকা,গাজীপুর,টাঙ্গাইল,মানিকগঞ্জ,ফরিদপুর,মুন্সিগঞ্জ,রাজবাড়ী,মাদারীপুর,শরীয়তপুর,গোপালগঞ্জ,কিশোরগঞ্জ, ময়মনসিংহ,নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ।বন্যাকবলিত উপজেলার সংখ্যা ১৫৯টি এবং ইউনিয়নের সংখ্যা ১০১৯টি। পানিবন্দী পরিবারের সংখ্যা ১১ লাখ ১৪ হাজার ৫০৮টি এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৪ লাখ ৪০ হাজার ৩৩১ জন। বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৩ জন। এরমধ্যে জামালপুরে ১৫ জন, লালমনিরহাটে একজন, সুনামগঞ্জে ৩ জন, সিলেটে একজন, কুড়িগ্রামে ৯ জন, টাঙ্গাইলে ৪ জন, মানিকগঞ্জে দুজন, মুন্সিগঞ্জে একজন, গাইবান্ধায় একজন, নওগাঁয় দুজন, সিরাজগঞ্জে দুজন এবং গোপালগঞ্জে দুজন করে মৃত্যুবরণ করেছেন।বন্যা কবলিত জেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ১ হাজার ৫৩৩টি। আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা ৬৩ হাজার ৪০৯ জন। আশ্রয় কেন্দ্রে আনা গবাদি পশুর সংখ্যা ৭৮ হাজার ৪৬টি। বন্যাকবলিত জেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে ৯৬৭টি এবং বর্তমানে চালু আছে ৩৯৯টি।

Top