বরিশাল জেলায় নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল জেলায় নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে


রফিকুল ইসলাম:বরিশাল জেলায় নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় ২৪৭৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ১৮ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন।যার ফলে জেলায় মোট ১৫৭৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছে। এতে করে জেলায় ৪৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (৩১ জুলাই) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য নিশ্চিত করা হয়।

আক্রান্তদের মধ্যে- আগৈলঝাড়া উপজেলার ৪ জন, বানারীপাড়া, উজিরপুর, হিজলা, বাবুগঞ্জ প্রত্যেক উপজেলার ১ জন করে ৪ জন, সদর উপজেলাধীন চরমোনাই এলাকার ১ জন, বরিশাল নগরীর বিএম স্কুল রোড এলাকার ৪ জন, কাশীপুর এলাকার ৩ জন, কালুশাহ সড়ক ও আলেকান্দা এলাকার ২ জন করে ৪ জন, কলেজ এভিনিউ, ব্রাউন কম্পাউন্ড, চাঁদমারি, ভাটিখানা, করিম কুটির, সাগরদী প্রত্যেক এলাকার ১ জন করে ৬ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ২ জন নার্স।বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ২৮ জন ব্যাক্তি ও মৃতদের অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Top