এতিম শিশুদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

এতিম শিশুদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান


আলোকিত বার্তা:ত্যাগের মহিমা নিয়ে উদযাপিত হলো মুসলিম জাহানের অন্যতম বৃহত্তম উৎসব ঈদুল আজহা।বিশেষ এ দিন ঘিরে শনিবার (১ আগস্ট) দুপুরে শিশু সংগঠন শিশু পরিবারে’র এতিম শিশুদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।এসময় তিনি এখানে আশ্রিত অনাথ শিশুদের সঙ্গে দুপুরের খাবার খান ও শিশুদের নিজ হাতে খাবার তুলে দেন। ঈদ ঘিরে ‘শিশু পরিবার’ এবং ‘ছোট মণি নিবাস’র শিশুদের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে দুটি ছাগল উপহার দেওয়া হয়। পাশাপাশি তার সহযোগিতায় শিশু পরিবারের জন্য একটি গরু কোরবানিরও ব্যবস্থা করা হয়। একই সময় বরিশাল বিভাগীয় বেবি হোমে আশ্রিত অনাথ শিশুদের জন্য জেলা প্রশাসকের দেওয়া ঈদের বিশেষ খাবার পরিবেশন করে সমাজসেবা অধিদপ্তর।ঈদ উপলক্ষে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ফলমূলসহ উপহার সামগ্রী দেওয়া হয়। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হূদা হাসপাতালের করোনা ওয়ার্ডের ইনচার্জ মো. আবুল কালাম আজাদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

ঈদ ঘিরে এসব উদ্যোগ প্রসঙ্গে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, কোরবানি আমাদের ত্যাগ, শান্তি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ফলে সৃষ্ট মহামারিতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন যে রোগীরা রয়েছেন, তারা এবার ঈদের আনন্দ উদযাপন করতে পারছেন না। এ কারণে আক্রান্ত রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাহস যোগানো, মানসিক শক্তি বৃদ্ধি ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা জানান, পরিবার ছাড়া টানা দ্বিতীয় বারের মতো বরিশালে ঈদ করছি। এবার আমার ঈদের আনন্দ ভাগাভাগি হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে জেলা প্রশাসক স্যার যে নির্দেশনা দিচ্ছেন তা বাস্তবায়ন করছি।

Top