নিখোঁজের দু’দিন সদ্য এসএসসি পাস করা স্কুলশিক্ষার্থী মো. সাইফের(১৬)মরদেহ উদ্ধার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

নিখোঁজের দু’দিন সদ্য এসএসসি পাস করা স্কুলশিক্ষার্থী মো. সাইফের(১৬)মরদেহ উদ্ধার


আলোকিত বার্তা:বরিশাল জেলার উজিরপুর উপজেলায় নিখোঁজের দু’দিন সদ্য এসএসসি পাস করা স্কুলশিক্ষার্থী মো. সাইফের(১৬)মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার ওটঢ়া ইউনিয়নের কেশবকাঠী গ্রামের গাজি বাড়ির বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সাইফ এলাকার মো. বাবুল হাওলাদারের ছেলে। সে কিছুদিন আগে স্থানীয় হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে।নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সাইফ গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। শনিবার স্থানীয়রা জঙ্গলে তার লাশ দেখে পুলিশ খবর দেন। পরে মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠান।

স্বজনদের দাবি সাইফকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান,পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Top