শিশুর করুণ মৃত্যু ঈদের দিন দুই - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

শিশুর করুণ মৃত্যু ঈদের দিন দুই


আলোকিত বার্তা:লালমনিরহাটের হাতীবান্ধায় ঈদের দাওয়াতে মামার বাড়িতে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় স্মৃতি মনি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্মৃতি জেলার কালিগঞ্জ উপজেলার চকিশাল চামটা এলাকার হাবিবুর রহমানের মেয়ে।স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে স্মৃতি তার পরিবারের সাথে ঈদের দাওয়াত খেতে মামার বাড়ি মিলন বাজারে যাচ্ছিল। এ সময় মিলন বাজার তুলার মিল এলাকায় অটো থেকে নেমে ভাড়া দেয়ার সময় একটি মোটরসাইকেল স্মৃতিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন স্মৃতিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।অপরদিকে, হাতীবান্ধায় ঈদের নতুর জামা পরার আগেই পুকুরের পানিতে ডুবে হাবিবুল্লাহ্ (৩) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুল্লাহ্ ওই এলাকার আব্দুল করিমের ছেলে।পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে গোসলের পর খেলতে খেলতে সবার অগচরে বাড়ির পাশের পুকুরে পরে যায় হাবিবুল্লাহ্। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে লাশ ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঈদের দিনই এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Top