জামাত শুরুর আগ মুহূর্তে ছাদের সিলিং ভেঙে পড়ে মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

জামাত শুরুর আগ মুহূর্তে ছাদের সিলিং ভেঙে পড়ে মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়


আলোকিত বার্তা:বরিশাল নগরের চকবাজা‌রের একটি মসজিদে ঈদের নামাজের জামাত শুরুর আগ মুহূর্তে ছাদের সিলিং ভেঙে পড়ে মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।তবে ইমাম তাৎক্ষণিক মাইকে বিষয়টি বুঝিয়ে বললে স্বাভাবিক হয় পরিস্থিতি।শনিবার(১ আগস্ট)সকাল ১০টার দিকে নগরীর চকবাজার এবাদুল্লাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে ব‌লে জানান নুরুল আমিন রা‌সেল নামে একজন মুসল্লি।তি‌নি জানান, চকবাজার জামে মসজিদে সকাল ৮টা, ৯টা এবং ১০টায় ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়।

তৃতীয় জামাত শুরুর আগ মুহূর্তে মসজিদের তৃতীয় তলার ছাদের একটি বড় অংশের সিলিং ভেঙে পড়ে।এতে কেউ হতাহত না হলেও বিকট শব্দ হওয়ায় নামাজের প্রস্তুতিরত মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে দায়িত্বরত ইমাম বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক মাইকে ছাদের সিলিং ভেঙে পড়ার বিষয়টি মুসল্লিদের অবহিত করলে পরিস্থিতি শান্ত হয়।
পরে শান্তিপূর্ণ পরিবেশে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

Top