চাঁদপুরায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও ভিজিডি চাল বিতরন
রফিকুল ইসলাম:করোনা ভাইরাসের কারণে দরিদ্র ও ছিন্নমূল মানুষদের খাদ্য সমস্যা নিরসনে ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরা ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে ভি,জি,এফ চাল বিতরন করা হয়। গতো বুধবার (২৯-০৭-২০২০ইং) ট্যাগ অফিসারের উপস্তিতিতে চাঁদপুরা ইউনিয়নে ৩১ টন ভি,জি,এফ চাল ৩,১০০ জন কার্ডধারিকে ১০ কেজি করে বিতরন করা হয়। এদিকে গতো বৃহস্পতিবার (জুলাই মাসের) ৮.৭৩০ মেঃ টন ভি,জি,ডি চাল মোট ২৯১ জন উপকারভোগীর মধ্যে ৩০ কেজি করে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিতরন করেন চেয়ারম্যান মাওঃ আমান উল্লাহ্ আমান। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্তিত ছিলেন, বরিশাল সদর উপজেলা বন কর্মকর্তা গাজি মোহাম্মদ আবুল বাশার। তার উপস্তিতিতে সাধারন জনগনের মাঝে ১০ কেজি ভি,জি,এফ চাল ও ৩০ কেজি করে ভি,জি,ডি চাল বিতরন করা হয়। চাল বিতরন কার্যক্রমে আরও উপস্তিত ছিলেন,চাঁদপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতিঃ মোঃ লিটন খাঁন, সাধারন সম্পাদকঃ জি,এম ফারুক, ইউনিয়ন সচিব মোহাম্মদ আব্দুল কাইউম হোসেন, সাংবাদিক রেদওয়ান শাওন, মোঃ ফেরদাউস, প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। টেক অফিসার গাজি মোহাম্মদ আবুল বাশার ও চেয়ারম্যান আমান উল্লাহ্ আমান সাধারন জনগণ ও শ্রমজীবী-অসহায় দরিদ্র মানুষদের করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাসায় অবস্থান করা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মাক্স ব্যাবহার করা, স্যানিটাইজার ব্যবহার ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। চাল বিতরনের পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে কিভাবে সচেতনতা অবলম্বন করতে হবে সে-সব সম্পর্কেও জনগণকে দিক নির্দেশনা দিয়েছেন তারা। চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারন করেছে এবং প্রতিনিয়তই এর প্রভাব বাংলাদেশেও প্রকট আকারে দেখা দিয়েছে।
প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ঈদুল আজহা উপলক্ষে ৩১ মেট্রিক টন ভি,জি,এফ চাল ৩১০০ জন কার্ডধারি এবং ৮.৭৩০ মেঃ টন ভি,জি,ডি চাল মোট ২৯১ জন উপকারভোগীদের মাঝে বিতরন করেছি আমরা। আমরা সবসময় খেঁটে খাওয়া মানুষের পাশে আছি এবং থাকবো। এদিকে সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রত্যেককে ৩ ফিট দুড় থেকে চাল নেওয়া ও শৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জি,এম ফারুক। এসময় চেয়ারম্যান আমান উল্লাহ্ আমান বলেন, বর্তমান সরকার দেশের যে কোনো সংকটে মানুষের পাশে আছে এবং থাকবে। তাই এই মহামারি ভাইরাস থেকে আশে পাশের দুস্ত ও অসহায় মানুষদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ফোন করলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ফোন ব্যাস্ত পাওয়া যায়।