ঈদ-উল-ফিতরের ন্যায় ঈদ-উল-আজহাতেও বরিশালে প্রধান জামাত হয়নি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

ঈদ-উল-ফিতরের ন্যায় ঈদ-উল-আজহাতেও বরিশালে প্রধান জামাত হয়নি


আলোকিত বার্তা:করোনা ভাইরাসের কারণে ঈদ-উল-ফিতরের ন্যায় ঈদ-উল-আজহাতেও বরিশালে প্রধান জামাত হয়নি।তবে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবি‌ধি মে‌নে নগ‌রের কালেক্টরেট মসজিদে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এবং অন্য কর্মকর্তারা নামাজ আদায় করেন।এ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাসের সময় ঈদ এবং শোকাহত অগাস্ট মাস। তাই জাতির জনক এবং সেসময় শহীদ অন্য পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ঈদ ত্যাগ ও মহিমার,তাই করোনা আক্রান্তদের পাশে যেমন আমাদের থাকতে হবে,তেমনই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে।

এসময় নামাজ আদায় করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা জানান,তারা নামাজ আদায়ের পর পশু কোরবানি দেবেন এবং পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন।এছাড়া নগরীর বি‌ভিন্ন মস‌জি‌দে ঈদের জামাত অনু‌ষ্ঠিত হয়েছে।জামাত শে‌ষে মোনাজা‌তে ক‌রোনা ভাইরাস থে‌কে মু‌ক্তির জন্য মহান আল্লাহর কাছে রহমত কামনা করা হয়।সেই সঙ্গে দেশ,জা‌তি ও বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়।

Top