বেবি হোমে আশ্রিত শিশুদের জন্য দু’টি খাসি উপহার দিয়েছিলে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বেবি হোমে আশ্রিত শিশুদের জন্য দু’টি খাসি উপহার দিয়েছিলে


রফিকুল ইসলাম:বরিশাল বিভাগীয় বেবি হোমে আশ্রিত অনাথ শিশুদের জন্য জেলা প্রশাসকের দেওয়া ঈদের বিশেষ খাবার পরিবেশন করেছে সমাজসেবা অধিদপ্তর।জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবি হোমে(ছোটমনি নিবাস)দেশের বিভিন্ন স্থানে কুড়িয়ে পাওয়া আশ্রিত অনাথ শিশুদের জন্য ঈদের দিন শনিবার (১ আগস্ট)সকালে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের ব্যক্তিগত উদ্যোগে দেওয়া দু’টি খাসি কোরবানি দেওয়া হয়।উপজেলা সমাজসেবা অফিসার ও বেবি হোমের দায়িত্বপ্রাপ্ত উপ-তত্ত্বাবধায়ক সুশান্ত বালা বলেন, ঈদের সময় ছোটমনি নিবাসের শিশুদের পাশে দাঁড়িয়ে একজন অভিভাবক হিসেবে অনন্য মানবতার উদাহরণ রাখলেন জেলা প্রশাসক অজিয়র রহমান। বেবি হোমে আশ্রিত অনাথ শিশুদের সঙ্গে ঈদের দিন দুপুরে একত্রে খাবারও খেয়েছেন তিনি।

সুশান্ত আরও বলেন,ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসক অজিয়র রহমান বেবি হোমে আশ্রিত শিশুদের জন্য দু’টি খাসি উপহার দিয়েছিলেন।ঈদের দিন বিশেষ খাবারের জন্য আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতও আর্থিক অনুদান দেন। বিশেষ খাবার হিসেবে ওই শিশুদের খাসির মাংস, মুরগির মাংস, মাছ, পোলাও,সবজি, ই ও মিষ্টি দেওয়া হয়।

Top