একাধিক মামলার আসামি বানারীপাড়ায় অস্ত্রসহ আটক
আলোকিত বার্তা:বরিশালের বানারীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র,গুলি ও মাদকসহ একাধিক মামলার আসামি সোহেল মোল্লাকে(৩৫)আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।সোহেল মোল্লা উপজেলার মহিষাপোতা এলাকার কাশেম মোল্লার ছেলে।শুক্রবার(৩১ জুলাই)দিনগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৮।র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি সোহেল মোল্লাকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল,তিন রাউন্ড গুলি,একটি ম্যাগজিন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক,ধর্ষণ ও মারামারির ১০ টি মামলাসহ আরও মামলা রয়েছে।এ ঘটনায় শুক্রবার র্যাব-৮,বরিশাল সিপিএসসি’র ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বানারীপাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন বলেও জানায় র্যাব।