বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তি সংখ্যা প্রায় ছয় হাজার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তি সংখ্যা প্রায় ছয় হাজার


আলোকিত বার্তা:বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তি সংখ্যা প্রায় ছয় হাজার।ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৭ জন।সুস্থ হয়েছেন মোট আক্রান্তের অর্ধেকেরওবেশি।বিভাগের ছয় জেলার মধ্যে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে বরিশাল জেলায়।তবে মৃত্যুর হার সবচেয়ে বেশি পটুয়াখালীতে।শনিবার (০১ আগস্ট) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৭৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪৪ জন।এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯২১ জনে। সুস্থ হয়েছেন তিন হাজার ৬৮১ জন। বিভাগে সর্বপ্রথম পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় আক্রান্ত শনাক্ত হয় গত ৯ মার্চ।

১০ মার্চ থেকে সংক্রমণের তালিকা খোলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। সেদিন থেকে শনিবার পর্যন্ত ১৪৫ দিনে বরিশাল জেলায় নতুন ২৮ জনকে নিয়ে মোট দুই হাজার ৪৭৩ জন, পটুয়াখালী জেলায় নতুন ১১ জনসহ মোট এক হাজার ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ভোলা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪ জন শনাক্ত নিয়ে ৫৩২ জন, পিরোজপুর জেলায় নতুন ১২ জন সহ মোট ৭৩৫ জন, বরগুনা জেলায় নতুন ১৬ জনসহ মোট ৬৫৫ জন এবং ঝালকাঠি জেলায় নতুন শনাক্ত পাঁচজন সহ মোট ৪৯০ জন আক্রান্ত। বরিশাল জেলায় এক হাজার ৫৭৮ জন, পটুয়াখালী জেলায় ৬৩১ জন, ভোলা জেলায় ৩৮১ জন, পিরোজপুর জেলায় ৪০০ জন, বরগুনা জেলায় ৪১৪ জন এবং ঝালকাঠি জেলায় ২৭৭ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে বরিশাল জেলায় ৪৪ জন, পটুয়াখালী জেলায় ৩০ জন, ভোলায় ৬ জন, পিরোজপুর জেলায় ১২ জন, বরগুনা জেলায় ১৩ জন এবং ঝালকাঠি জেলায় ১২ জন।

Top