১৪২টি স্থান নির্ধারণ করেছে সিটি করপোরেশন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

১৪২টি স্থান নির্ধারণ করেছে সিটি করপোরেশন


এবি সিদ্দীক ভুইয়া:আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল নগরীতে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করেছে সিটি করপোরেশন।এসব স্থানে পশু কোরবানি করার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরবাসীকে আহ্বান জানানো হয়েছে।নির্দিষ্ট স্থানের বাইরে কেউ পশু কোরবানি করলে ব্যক্তি উদ্যোগে সেসব বর্জ্য অপসারণ করতে হবে।বরিশাল সিটি করপোরেশন সূত্র জানায়,নগরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য এবং কোরবানির পর যাতে সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণ করা যায়,এ জন্য এসব স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।শৃঙ্খলার স্বার্থে নির্ধারিত স্থানের বাইরে কেউ পশু কোরবানি দিলে সে ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগেই বর্জ্য অপসারণ করতে হবে। আর কোরবানির দিন রাত আটটার মধ্যে বর্জ্য অপসারণ করে নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।আর এসব বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বরিশাল সিটি করপোরেশনের ৯০০ শ্রমিক নিয়োজিত থাকবেন।

সূত্র আরও জানায়,নগরের ৩০টি ওয়ার্ডে ওয়ার্ডভিত্তিক পশু কোরবানির জন্য এসব স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানে পশু কোরবানির ক্ষেত্রে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও নির্ধারিত স্থানগুলো পরিষ্কার করতে পর্যাপ্ত পরিমাণে বস্তা ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে।সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান ও ভেটেরিনারি সার্জন রবিউল ইসলাম বলেন, কোরবানির বর্জ্য অপসারণের স্থান নির্দিষ্ট করার পাশাপাশি এসব স্থান থেকে যাতে দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা যায়, সে ব্যাপারে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Top