জটিল রোগে আক্রান্ত শিশু আব্দুল্লাহ, ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

জটিল রোগে আক্রান্ত শিশু আব্দুল্লাহ, ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি


রফিকুল ইসলাম::বরিশালের বানারীপাড়ায় জটিল কিডনি ও লিভার রোগে আক্রান্ত ৮ বছরের সেই শিশু আব্দুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে কিডনি বিভাগে ভর্তি করা হয়েছে।তার বাবা খলিল খান জানান, আব্দুল্লাহর প্রসাব-পায়খানা বন্ধ হয়ে গেছে। চিকিৎসক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছেন।এদিকে বিভিন্ন পত্রিকায় ‘শিশু আব্দুল্লাহর দু’চোখে বাঁচার করুন আকুতি, প্রতিজন এক টাকা করে দিলে বেঁচে যেতে পারে তার প্রাণ’ শিরোণামে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে মানবিক পোষ্ট দেওয়া হলে কয়েকজন সহৃদয়বান ব্যক্তি তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের দেওয়া ৭ হাজার টাকায় বর্তমানে আব্দুল্লাহর চিকিৎসা চলছে। যা তার উন্নত চিকিৎসার জন্য অপ্রতুল। তাকে বাঁচাতে কয়েক লাখ টাকার প্রয়োজন। সবাই একটু মানবিক দৃষ্টিকোনে সহায়তার হাত বাড়িয়ে দিলে এ শিশুটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। প্রাণপ্রিয় ছেলেকে বাঁচাতে তার হতদরিদ্র বাবা-মায়ের মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ-বিদেশের সহৃদয়বান বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার জন্য করুন আকুতি জানিয়েছেন।

সাহায্য পাঠানোর বিকাশ নম্বর (মো. খলিল খান-০১৭৭৭০২১০০৫)।প্রসঙ্গত, বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নের লবনসাড়া গ্রামের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ কিডনি ও লিভার রোগে আক্রান্ত হয়ে তার হাত-পা ও পেট সহ সারা শরীরে পানি জমে সুচিকিৎসার অভাবে সে ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। গুরুতর অসুস্থ শিশু পুত্রকে নিয়ে তার হতদরিদ্র বাবা-মায়ের দু’চোখে কেবলই অমানিশার ঘোর অন্ধকার। উপজেলার লবনসাড়া গ্রামের দিন মজুর খলিল খানের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ (৮) গত ৭ মাস পূর্বে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। বরিশালে চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় তার কিডনি ও লিভারে জটিল সমস্যা ধরা পড়ে। তাকে ঢাকায় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সুচিকিৎসা করালে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার হতদরিদ্র দিনমজুর পিতার পক্ষে সেই ব্যয়ভার বহন করে ছেলের উন্নত চিকিৎসা করানো সম্ভব নয়।

Top