শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয় - Alokitobarta
আজ : বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী র‍্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা একাদশে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন ফি ও বিস্তারিত নিয়ম এআই কিভাবে গ্রহণ করতে হবে, সে বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন স্থানীয় নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি স্থানীয় সরকারের কোনো পর্যায়ের নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শেবাচিম হাসপাতালের জেনারেটরের জ্বালানি সংকটে কারণে থেমে থাকে অস্ত্রোপচার , চিকিৎসকদের বসে থাকতে হয় ব... বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে বোঝা ১৮ কোটির কাঁধে,২৪ লাখের স্বস্তি ,সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে সরকার

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়


আলোকিত বার্তা:করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে।এ সময়ে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।এর আগে করোনার কারণে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই ছুটি আরও বর্ধিত করা হল।

করোনার কারণে দীর্ঘ ৪ মাস ধরে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যদিও সংসদ টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পাঠদান চালিয়ে যাচ্ছে। তবে কোনো পরীক্ষা নিতে পারছে না তারা। এ ছাড়া চলতি বছরের এইচএসসি পরীক্ষাও করোনার কারণে স্থগিত রাখা হয়েছে।

Top