রাজারচর গ্রাম থেকে দুটি অবৈধ ড্রেজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

রাজারচর গ্রাম থেকে দুটি অবৈধ ড্রেজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত


বরিশাল প্রতিনিধি:বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়েনের পশ্চিম রাজারচর গ্রাম থেকে দুটি অবৈধ ড্রেজার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ওই ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়এসময় দুটি ড্রেজার জব্দ করা হলেও আগেই সেখান থেকে পালিয়ে যায় ব্যবসায়ীরা।পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার দুটি পুড়িয়ে ধ্বংস করে দেন।উপজেলা ভূমি প্রশাসন সূত্রে জানা গেছে,বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা।এদের বিরুদ্ধে সাম্প্রতি জোরদার অভিযান শুরু করে জেলা প্রশাসন।সেই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে প্রাপ্ত খবরের ভিত্তিতে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বদিউল্লাহ গুচ্ছগ্রাম সংলগ্ন পশ্চিম রাজারচর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)মেহেদী হাসানের নেতৃত্বে অবৈধ ড্রেজার দুটি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু এর আগেই ব্যবসায়ীরা পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে।বিষয়টি নিশ্চিত করে উপজেলা ভূমি কর্মকর্তা মেহেদী হাসান জানান,ড্রেজার দুটি ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়েছে।

Top