জাতীয় ঐক্যফ্রন্ট নামে যে জোট গঠন করা হয়েছিল সেটা ছিল মূলত বিএনপিকে নির্বাচনে নেয়ার জন্য - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট

জাতীয় ঐক্যফ্রন্ট নামে যে জোট গঠন করা হয়েছিল সেটা ছিল মূলত বিএনপিকে নির্বাচনে নেয়ার জন্য


আলোকিত বার্তা:জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ও এর লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বিতর্ক তুলেছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ।বুধবার (২৯ জুলাই) দলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক এ তথ্য জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন।ঐক্যফ্রন্ট-বিএনপি-জামায়াত ও ২০ দলীয় জোট নিয়ে বোমা ফাটালেন কর্নেল অলি’ শিরোনামে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,ড.কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট,বিএনপি, জামায়াত ও ২০ দলীয় জোট নিয়ে বোমা ফাটালেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। দ্য গ্রিন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে অলি আহমদ এমন অনেক বিষয় তুলে ধরেছেন যা বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে।সাক্ষাৎকারে অলি আহমদ বলেছেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নামে যে জোট গঠন করা হয়েছিল সেটা ছিল মূলত বিএনপিকে নির্বাচনে নেয়ার জন্য।তাদের মিশন ছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে চিরতরে ক্ষমতার বাইরে রাখা।এর সাথে যুক্ত ছিলেন কিছু‘মেও মেও’করা বিএনপি নেতা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,অলি আহমদ বলেন,আমাকে যখন ঐক্যফ্রন্টে থাকার প্রস্তাব দেয়া হয়েছিল তখন আমি সরাসরি না করে দিয়েছিলাম।কারণ ড.কামাল হোসেন একজন নাম করা আইনজীবী।তার সাথে আইন পেশা মানায়,রাজনীতি নয়।ড.কামাল হোসেন যেখানে সভা-সমাবেশ করেছেন,সেখানে জয় বাংলা বলে শুরু করেছেন,জয় বঙ্গবন্ধু বলে শেষ করেছেন। একটিবারও তিনি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নাম মুখে উচ্চারণ করেননি।এই ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল মূলত বিএনপির সাথে প্রতারণা করার জন্য।জামায়াত প্রসঙ্গে অলি আহমদ বলেন,বর্তমানে জামায়াতে ইসলামীতে কোনো যুদ্ধাপরাধী নেই।এখন যারা নেতৃত্বে আছেন তারা স্বাধীনতাবিরোধী নন,তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী। জামায়াতের শীর্ষ নেতারা যখন জীবিত ছিলেন,তখন বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করেনি।হঠাৎ করে বিএনপি কেন জামায়াতকে ছেড়ে দিচ্ছে তা আমার বোধগম্য নয়।বিজ্ঞপ্তিতে বলা হয়,সাক্ষাৎকারে অলি আহমদ ২০ দলীয় জোটের বৈঠকে যাদের দাওয়াত দেয়া হয় তাদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়েও কথা বলেন।২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের পরে তিনি ২০ দলের কোনো সভায় যাননি এবং শেষের কয়েকটি সভায় এলডিপির কোনো প্রতিনিধি পাঠাননি বলেও জানান।

Top