হিজলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কাজী মহসিন হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।অনুষ্ঠাটি উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও হিজলা উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে উপজেলা বঙ্গবন্ধু ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও কেক কেটে একটি রেলি বের করেন,রেলিটি উপজেলা চত্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল এসে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক মুন্সী মোঃ ইচাহাক আমিন,উপজেলা সেচ্ছসেবকলীগের সাধারন সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম রিপনখান,সাংগঠনিক সম্পাদক আহসান কাজী,হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান শান্ত,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,বড়জালীয়া ইউনিয়ন সেচ্ছসেবকলীগের সভাপতি ও ইউঃ সদস্য জামাল তপাদার,গুয়াবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আবদুল অহিদ,হরিনাথপুর ইউনিয়ন সেচ্ছসেবকলীগের সভাপতি বাদল শিকদার,সম্পাদক আঃ হালিম বেপারী,মেমানীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আঃ মান্নান,সম্পাদক নোমান সরদার,হিজলা গৌরবদী ইউনিয়ন সেচ্ছসেবকলীগের সভাপতি ফকরুল ইসলাম বেপারী, সম্পাদক মোঃ আলতাফ হোসেন, ধুলখোলা ইউনিয়ন সেচ্ছসেবকলীগের সভাপতি দেলোয়ার বেপারী, সম্পাদক দেলোয়ার দেওয়ান সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী গন।