বরিশালে চোরাই বাইসাইকেল ও মোবাইলসহ চোরচক্রের ৩ সদস্য আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে চোরাই বাইসাইকেল ও মোবাইলসহ চোরচক্রের ৩ সদস্য আটক


বরিশাল প্রতিনিধি:বরিশাল চুরি হওয়া ৪টি বাইসাইকেল ও ৪টি মোবাইল সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।আটক কৃতরা হলেন- মোঃ আনিস, মোঃ সোহান, মোয়াজ্জেম হোসেন।আজ সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরও জানান, গত ৫ জুলাই গভীর রাতে পশ্চিম কাউনিয়া এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেনের বাসা থেকে ৩টি মোবাইল ফোন চুরি হয়। এ বিষয়ে কাউনিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করার পর উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের নির্দেশে এসআই আহসান উল্লাহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে ২৬ জুলাই কাউনিয়া এলাকা থেকে মোয়াজ্জেম হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া Walton Primo NF4 মোবাইলসহ আরো ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মোঃ খাইরুল আলম আরও জানান, কাউনিয়া থানার এসআই জিহাদুল কবির তার নির্দেশে ২৫ জুলাই রাতে পলাশপুর ২ নং গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে মোঃ আনিসকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩টি চোরাই বাইসাইকেল উদ্ধার করে এবং তার দেয়া তথ্য অনুসারে পলাশপুর মাঠবাড়িয়া থেকে সোহানকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। আনিস ও সোহান বরিশালের বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল চুরি করে বরিশাল ও বাইরের অন্য জেলায় বিক্রি করত।গ্রেফতারকৃত তিন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Top