বরিশাল বিভাগে করোনা সংক্রমন অস্বাভাবিকভাবে হ্রাস পেয়ে আবার ২৪ ঘন্টার ব্যবধানে একইভাবে বৃদ্ধি পেল - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশাল বিভাগে করোনা সংক্রমন অস্বাভাবিকভাবে হ্রাস পেয়ে আবার ২৪ ঘন্টার ব্যবধানে একইভাবে বৃদ্ধি পেল


নিজস্ব প্রতিবেদক:বরিশাল বিভাগে করোনা সংক্রমন অস্বাভাবিকভাবে হ্রাস পেয়ে আবার ২৪ ঘন্টার ব্যবধানে একইভাবে বৃদ্ধি পেল। মাত্র একদিনে বিভাগে ৬ জেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যাটা ৩৬ থেকে দ্বিগুনেরও বেশী বৃদ্ধি পেয়ে ৭৪-এ উন্নীত হয়েছে। এসময়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে পটুয়াখালীর কলাপাড়ার একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গে আরো একজন মারা গেছেন। বরিশাল বিভাগে করোনা সংক্রমনে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১০৭ জনে। আর সরকারী হিসেবে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার। তবে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবনুযায়ী সোমবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে আরো ১১৪ জনসহ মোট ৩ হাজার ২০৬ জনের সুস্থ হয়ে ওঠার কথা বলা হয়েছে।গত ২৪ ঘন্টায় বরিশাল, পটুয়াখালী, ভোলা ও পিরোজপুরে করোনা রোগী শনাক্তের সংখ্যাটা বেড়েছে কয়েকগুন। তবে বরগুনা ও ঝালকাঠীতে আক্রান্তর সংখ্যা হ্রাস পেয়েছে। ভোলাতে বরিশাল বিভাগের দ্বিতীয় পিসিআর ল্যাব চালু হবার প্রথম দিনে ১৮ জনের নমুনা পরিক্ষায় ৮ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় বরিশালে করোনা আ্যক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩’তে। যা আগের ২৪ ঘন্টায় ছিল ৮ জন। জেলাটিতে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু ছাড়াও মোট আক্রান্ত ২ হাজার ৩৬২। এসময়ে পিরোজপুরে আক্রান্তের সংখ্যা আগের ২৪ ঘন্টায় ৩ জন থেকে ৯গুন বেড়ে ২৭-এ উন্নীত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু ছাড়াও আক্রান্তের সংখ্যা ৬৪১। পটুয়াখালেীতেও আক্রান্তের সংখ্যা আগের দিনের তিনগুন বেড়ে ৫ থেকে ১৭’তে উন্নীত হয়েছে। জেলাটিতে গত ২৪ ঘন্টায় একজন সহ মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২৮। আক্রান্ত ৯৮২। ভোলায় আক্রান্তের সংখ্যা আগের দিনের ১ থেকে ১৮’তে উন্নীত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ৫ জনের মৃত্যু ছাড়াও আক্রান্তের সংখ্যা সরকারী হিসেবে ৪৯৫ জন।তবে বরগুনাতে আক্রান্তের সংখ্যা আগের দিনের ১২ থেকে ৮ জনে হ্রাস পেয়েছে। আগের দিন একজন মারা গেলেও সোমবার কোন মৃত্যু ছিলনা। জেলাটিতে এ পর্যন্ত ৫৯৫ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ১৩ জন। ঝালকাঠীতেও আক্রান্তের সংখ্যা অগের দিনের ৭ থেকে একজনে নেমে এসছে। এ জেলাতেও মোট আক্রান্ত ৪৩৬-এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের।এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে ২৪ ঘন্টায় একজনের মৃত্যু ছাড়াও সুস্থ হয়ে ওঠায় ১২ জনকে ছাড়পত্র দেয়ার পরে চিকিৎসাধীন ছিল ৪১ জন। এসময়ে ওয়ার্ডটিতে নতুন ৫ জন রোগী ভর্তি করা হয়েছে। অপরদিকে হাসপাতালটির করোনা ওয়ার্ডে নতুন কোন রোগী ভর্তি না হলেও ছাড়পত্র পেয়ে ঘরে ফিরেছেন ৬ জন। এ ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন ২৬ জন। যা গত পনের দিনের সর্বনিম্ন।হাসপাতালটির আইসোলেশন ও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীনদের মধ্যে গত ২৪ ঘন্টায় ৭ জনের নমুনা পরিক্ষায় ৩ জনের দেহে করোনা সংক্রমন নিশ্চিত হয়েছেন চিকিৎসকগন। এ পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীনদের মধ্যে ৮৯৯ জনের নমুনা পরিক্ষায় ৩৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে হাসাপতালটির করোনা ও আইসোলেশন ওয়ার্ডে মোট ভর্তিকৃত ১ হাজার ১৪০ জনের মধ্যে এপর্যন্ত ৯১৬ জনকে ছাড়পত্র দেয়া হলেও মারা গেছেন ১৬১ জন।

Top