বরিশালে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ, মাস্ক বিহীন অবাধে চলাফেরা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বরিশালে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ, মাস্ক বিহীন অবাধে চলাফেরা


বরিশাল প্রতিনিধি:বরিশালে করোনা পরিস্থিতির মধ্যে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ। এমন কি জনসচেতনতা এড়িয়ে মাস্ক বিহীন অবাধে চলাচল করছেন অধিকাংস মানুষ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সামাজিক দুরত্ব এবং, স্বাস্থ্যবিধি মেনে চলতে আইন করা হলেও তা মানছেন না কেউ। এমন কি করোনা সতর্কতায় সন্ধা ৭ টার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। এতে করে আরও বাড়তে পারে করোনার ঝুঁকি।

এদিকে করোনাভাইরাসে সারাদেশে প্রতিদিন আড়াই হাজারের বেশি লোক আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দেশে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও ৫০ মধ্যে উঠা নামা করছে প্রতিনিয়ত। বরিশালে জেলায় এ যাবত করোনাভাইরাসে ২৩২৬ জন লোক শনাক্ত হয়েছেন। মৃত্যু বরন করেছেন ৪০ জন। আর ১৩৮১ জনের বেশি সুস্থ হয়ে বাড়ি ও ফিরে গেছেন। জনসচেতনতা, স্বাস্থ্যবিধি, সামজিক দুরত্ব এবং অবাধে চলাচল দেখে সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্র-প্রতিক্রিয়া। জনসচেতনতা বাড়াতে দেখা নেই কোনো নজরদারীর । কতৃপক্ষের দায়িত্ব নিয়ে ও উঠছে নানা প্রশ্ন।এ ব্যাপারে নগরীর সচেতন মহল মনে করেন এখন তো আর লকডাউন নেই, এ কারনে মানুষ অবাধে চলাচল করছে। কেউ মাস্ক পড়ছে কেউ পড়ছে না। আবার অনেকে মুখে না পড়ে গলায় রাখছে। এতে করে তো সমস্যা বাড়বে ছাড়া তো কমবে না। তাই সবাইকে বলবো রোগ মুক্ত থাকতে চাইলে মাস্ক ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ উদ্যোগেই সচেতনতা বাড়িয়ে সুরক্ষা নিশ্চিত করতে হবে। এমন অবস্থায় প্রশাসনের নজরদারি আরও বাড়ানোসহ তাদের কার্যক্রম অবহৃত রাখা উচিত। তা নাহলে আক্রমণের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা জানান।

একটি সুত্র জানায়, গ্রামগঞ্চের হাট বাজার গুলোতে সামাজিক দুরুত্বের কোন বালাই নেই। তারা এখনও বুজে না করোনাভাইরাস কি? চায়ের দোকান থেকে শুরু করে সবখানেই জড়ো হতে দেখা যায়। মাহিদ্রা, ম্যাজিক, অটো, আলফাসহ বিভিন্ন গনপরিবহনেও চাপাচাপি করে যাতায়াত করছে তারা। তারা আরও জানান কুরবানির গরুর হাটকে কেন্দ্র করে গ্রামঅঞ্চলের হাটগুলোতে ক্রেতাবিক্রেতাদের উপচে পড়া ভির লক্ষ করা যাচ্ছে। গরুর হাটে আসা মানুষের মুখে মাস্ক ব্যবহার নেই বললেই চলে।নগরীর বটতলা এলাকায় ঘুরে দেখা যায়। মাস্ক ছাড়া অভাধে চলাচল করছে লোকজন।আরো জানা যায়, সব সময় মাস্ক ব্যবহার করতে ভালো লাগছে না,আর মাস্ক ব্যবহার করলেই দম কাটকে যায়,আরেক জনে রেগে গিয়ে বলে, যার রোগ হবে।মাস্ক ব্যবহার করলেও হবে।যার হবে মাস্ক না পড়লেও হবে।

Top