নতুন করে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার - Alokitobarta
আজ : বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈদেশিক টাকায় গৌরনদীতে হারিছকে পূণঃপ্রতিষ্ঠিার করার মিশনে ক্যাডার বাহিনী র‍্যাব সদরদপ্তর হবে ১১তলা, ব্যয় ১৭২ কোটি টাকা একাদশে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন ফি ও বিস্তারিত নিয়ম এআই কিভাবে গ্রহণ করতে হবে, সে বিষয়ে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন স্থানীয় নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে ইসি স্থানীয় সরকারের কোনো পর্যায়ের নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শেবাচিম হাসপাতালের জেনারেটরের জ্বালানি সংকটে কারণে থেমে থাকে অস্ত্রোপচার , চিকিৎসকদের বসে থাকতে হয় ব... বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে বোঝা ১৮ কোটির কাঁধে,২৪ লাখের স্বস্তি ,সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল অনুমোদন করেছে সরকার

নতুন করে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার


আলোকিত বার্তা:সংকট মোকাবিলায় নতুন করে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার। এজন্য বিসিএস নিয়োগবিধি সংশোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক(ক্যাডার)আ ই ম নেছার উদ্দিন সোমবার(২৭ জুলাই) এ তথ্য জানান।তিনি বলেন, নতুন করে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ করা হবে। এজন্য বিসিএস বিধি সংশোধন করতে হবে। এ নিয়ে কাজ চলছে।
কবে নাগাদ নতুন বিসিএসের বিজ্ঞপ্তি আসবে- জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, জনপ্রশাসন থেকে সংশোধিত বিধি জারি ও চিকিৎসক সংকট মোকাবিলার জন্য হওয়ায় আশা করা যায় বেশি সময় লাগবে না।পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ২০১৮ সালে যখন চিকিৎসক নিয়োগের জন্য স্পেশাল বিসিএস নেওয়া হয়, তখনও বিধি সংশোধন করতে হয়েছে।

বিশেষ বিসিএসের জন্য ২০১৪ সালে বিসিএস বিধিমালা সংশোধন করতে হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন।করোনা পরিস্থিতে চিকিৎসকের জরুরি সংকট মোকাবিলায় গত ৩০ এপ্রিল ২ হাজার চিকিৎসককে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। ওই দিন সিনিয়র স্টাফ নার্স পদে পাঁচ হাজার ৫৪ জনও নিয়োগের সুপারিশ করে কমিশন। দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিয়ে গত ১০ মে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।৩৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা, ২০১৮ এর ফলাফলের ভিত্তিতে পিএসসির সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে তাদের নিয়োগ দেওয়া হয়।এরপরও চিকিৎসকের সংকট থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানায় পিএসসি।

Top