অন্ধকারাচ্ছন্ন হিজলার চরাঞ্চল বিদ্যুতের আলোতে আলোকি
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের তিনশত বিদ্যুৎ গ্রাহককে বিদ্যুতের সুবিধা উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।২৬ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে মেমোণীয়া ইউনিয়নের চিড়া খোলা চর মেমানিয়া দুর্গাপুর খাগেচর বাজার সহ বিভিন্ন এলাকায় ২২ কিলোমিটার বিদ্যুতের আওতায় তিনশত বিদ্যুৎ গ্রাহকে আলোকিত করার জন্য বিদ্যুতের উদ্বোধন করলেন সংসদ সদস্য পংকজ নাথ।উদ্বোধন শেষে মেমানিয়া ইউনিয়নের মৌলভীর হাট বাজার জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।
এসময় এমপি পংকজ নাথ তার বক্তব্যে বলেন চরাঞ্চলের মানুষের পাশে থাকার জন্য প্রথম যে ওয়াদা দিয়েছিলাম সেটাই ছিল বিদ্যুৎ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতা থাকার কারণে সাড়ে তিন কিলোমিটার মেঘনার তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বিদ্যুৎ আনা সম্ভব হয়েছিল।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃআলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন হাওলাদার, হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী লিয়াকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন শান্ত, সম্পাদক আবুল কালাম আজাদ, সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এর আগে বিকেল তিনটার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তর এর মাছের পোনা অবমুক্ত ও মাছ চাষীদের মাঝে উপকরণ বিতরণ করেন সাংসদ পংকজ নাথ। মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অফিসার অনিল চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।