বিকাশ অ্যাকাউন্টে বোনাস হিসেবে টাকা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক,ডিসেম্বরে নাশকতার শঙ্কা সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের’ তথ্য প্রকাশ ও আইন... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের’ তথ... সাংবাদিকদের অদেখা সংগ্রাম ও পারিবারিক সংকট নিরসনে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদের’ তথ্য প্রকাশ ও আইনি সুরক... এইচএসসিতে ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবার মূল্যায়ন বিদ্যুতের দাম অমীমাংসিত রেখেই অনুমোদন,রামপাল ও পায়রা দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না এবার পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান,দেশকে অস্থির করার নীলনকশা দেশে পা দিলেই গ্রেফতার,হাসিনার ডিসেম্বর পলিটিক্স, ভুল ব্যাখ্যায় দিল্লি মজুরি বাড়লেও থামছে না বিক্ষোভ উসকানি দিচ্ছে কারা

বিকাশ অ্যাকাউন্টে বোনাস হিসেবে টাকা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক


আলোকিত বার্তা:বিকাশ অ্যাকাউন্টে বোনাস হিসেবে টাকা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক।এক শ্রেণির প্রতারক চক্র বোনাস দেওয়ার ভিত্তিহীন খবর প্রচার করছে।এতে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।সোমবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,কতিপয় ফেসবুক প্রোফাইলে বিকাশ ওয়েব অ্যাড্রেসের লিংক উল্লেখ করে একটি পোস্টে প্রচার করা হয়েছে যে,বাংলাদেশ ব্যাংক প্রত্যেক বিকাশ অ্যাকাউন্টে আসন্ন ঈদ উপলক্ষে ৪০০০ টাকা বোনাস দিচ্ছে।

ওই পোস্টে বাংলাদেশ সরকার ও বিকাশের লোগো ব্যবহার করা হয়েছে।সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Top